Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মধ্যপ্রদেশে বোনের সামনে দিদিকে ধর্ষণ! জড়িয়েছে বিজেপি নেতার ছেলের নাম

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। দেখা গেলো উত্তরপ্রদেশের বঁদায়ু কাণ্ডের ছায়া।

স্থানীয় একটি বইয়ের দোকানে পড়াশোনার কিছু সামগ্রী কিনতে যান দুই বোন। ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে চার অভিযুক্ত। এই ঘটনার পরেই শ্লীলতাহানির শিকার হন দুই বোন! এরপর বোনের সামনেই ধর্ষণ করা হয় দিদিকে, অভিযোগ উঠেছে এমনই। অভিযুক্ত চার যুবকের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতার ছেলে বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রভাবশালীর ছেলে হওয়ায় তার বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। পরে গ্রামবাসীদের একাংশের প্রতিবাদের মুখে খানিকটা নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে শুরু হয় তদন্ত। যদিও এখনও বিজেপি নেতার ছেলেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তি বেড়েছে শিবরাজ সিং চৌহান সরকারের। দলের নেতার ছেলে ধর্ষণের অভিযোগে জড়িয়ে যাওয়ার ঘটনায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সেরাজ্যের বিজেপি নেতারাও।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories