Saturday, October 24, 2026
27 C
Kolkata

সুদক্ষ প্রশাসকের নজর সবদিকে, মানবিকতায় কনটেইনমেন্ট জোনে খাদ্য সামগ্রী পৌঁছলো বিডিও

নাজমুল সর্দার,নদীয়া, এনবিটিভি: সুদক্ষ প্রশাসক হিসেবে খেয়াল রাখে সবদিকেই। দুষ্টের দমন শিষ্টের ভগবানরুপী নদীয়ার শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ লকডাউন শুরুর প্রথম থেকে কুচবিহার, দিনাজপুর সহ ভিন জেলা থেকে শান্তিপুর ফুলিয়া এলাকায় পেশার তাগিদে আসা তাঁতিদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের জবকার্ড প্রদানের মাধ্যমে কাজের ব্যবস্থা, কনটেইনমেন্ট জোনে গৃহবন্দি হওয়া কর্মহীন মানুষের খাদ্যের যোগান দিতে পৌঁছে গেছেন স্থানীয় প্রধান উপপ্রধান মেম্বারদের নিয়ে। অন্যদিকে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা পৌঁছানো, আবার দুর্নীতি দমনে কঠোর হয়ে টাকা ফেরতের ব্যবস্থা করা সবটাই বিচক্ষণতার সঙ্গে সামলান সদা কর্মচঞ্চল এই মানুষটি।
আজ শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়া কনটেইনমেন্ট জোনে 27 টি পরিবারের হাতে তুলে দিলেন এক সপ্তাহের খাদ্য সামগ্রী। সাথী হিসেবে ছিলেন প্রধান শোভা সরকার, উপপ্রধান সাধনা বিশ্বাস
স্থানীয় মেম্বার হোসেন শেখ বিডিও অফিসের বিভিন্ন বিভাগীয় গুরুত্বপূর্ণ পদাধিকারীরা।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories