Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সৌরভের জীবনী নিয়ে তৈরি হতে পারে সিনেমা, দাদার ভূমিকায় হয়তো রণবীর

তৈরি হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কপূরের নাম। মনে করা হচ্ছো বলিউডের চকোলেট বয়কেই দেখা যাবে দাদার ভূমিকায়।

শোনা যাচ্ছে সৌরভের জীবনচিত্র তৈরি করার জন্য বিশাল অঙ্কের অর্থ নিয়ে নামছে ভায়াকম প্রযোজনা সংস্থা। ১৯৯৬ সালে শতরান দিয়ে অভিষেক, স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা। বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান সৌরভের জীবনে নানান ওঠাপড়া। তাঁর জীবন টেক্কা দিতে পারে যে কোনও ছবিকেই। সেই ভাবনাই এ বার প্রযোজনা সংস্থার মাথায়।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জীবনচিত্র নজর কেড়েছিল। অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কপিল দেবের জীবনচিত্রও তৈরি হচ্ছে। অভিনয় করবেন রণবীর সিংহ। মিতালী রাজকে নিয়ে তৈরি হতে চলা জীবনচিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। কাজ চলছে ঝুলন গোস্বামীর জীবনচিত্র নিয়েও। সেখানে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। এ বার জল্পনায় সৌরভের জীবনচিত্র।

রণবীর যদিও এই প্রথম কোনও জীবনচিত্রে কাজ করছেন না। এর আগে সঞ্জয় দত্তের জীবনচিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এ বার সৌরভের চরিত্রেও তাঁকেই দেখা যাওয়ার সম্ভাবনা। প্রথমে তাঁর জীবন নিয়ে ছবি হওয়াতে রাজি ছিলেন না সৌরভ। পরে যদিও তিনি রাজি বলেই জানা গিয়েছে। ফলে সব ঠিকঠাক থাকলে শীঘ্রই চূড়ান্ত হতে পারে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories