Friday, March 6, 2026
28.9 C
Kolkata

শ্রীলঙ্কার স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ ওয়েস্ট ইন্ডিজের, প্রথম টেস্টে জয়ী করুনারত্নেরা

এনবিটিভি ডেস্কঃ বিশ্বকাপে আহমরি ভালো খেলতে পারেনি দুই দলই। এবার টেস্টে শ্রীলঙ্কার স্পিনের জালে পর্যুদস্ত ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে ম্যাচের সেরা হলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। শতাংশের বিচারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে চলে গেল শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয় ২৩০ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯১ তুলে ডিক্লেয়ার করে দেয় শ্রীলঙ্কা। করুণারত্নে ৮৩ রান করেন এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬৯ রানে অপরাজিত থাকেন। জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৪৮ রান।

জবাবে শ্রীলঙ্কার দুই স্পিনার রমেশ মেন্ডিস (৪/৬৪) এবং লসিথ এম্বুলডেনিয়ার (৫/৪৬) দাপটে দ্বিতীয় ইনিংসে এক সময় ১৮ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে দলকে টানেন এনক্রুমা বনার এবং জোশুয়া দা সিলভা। কিন্তু হার বাঁচানো কার্যত অসম্ভব ছিল। ৫৪ রান করে জোশুয়া ফিরতেই ওয়েস্ট ইন্ডিজের সব আশা শেষ হয়ে যায়। বনার ৬৮ রানে অপরাজিত থাকলেও শেষের দিকের ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সবে শুরু। ২০২৩ সালে হবে ফাইনাল। তবে শুরুতেই পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল শ্রীলঙ্কা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories