Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আজই ওয়ানডে সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া ধাওয়ানরা

কলম্বো: প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে দিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন তরুণ ভারত। আজ দ্বিতীয় ওয়ানডে। এরপর একটি ম্যাচ বাকি থাকলেও আজই লঙ্কা-বধ করে সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে টিম ইন্ডিয়া।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্থায়ী কোচ দ্রাবিড়ের ছেলেরা। ইংল্যান্ডে কোহলিদের সঙ্গে রবি শাস্ত্রী থাকায় করোনার সময় লঙ্কায় উড়িয়ে আনা সম্ভব হচ্ছিলনা তাঁকে। ফলে অস্থায়ী কোচ নিয়োগ করা হয় দ্রাবিড়কে। আর প্রথম ম্যাচেই নজর কাড়েন এই প্রাক্তন ক্রিকেটার। কোচ হিসাবে সফল হলেন প্রথম ম্যাচেই। এর আগেও তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল।

প্রথম ম্যাচে দুরন্ত জয় এলেও তরুন ক্রিকেটারদের নিয়ে চিন্তিত সবচেয়ে বেশি বয়সে অধিনায়কত্ব পাওয়া ধাওয়ান। আরও পরিণত হতে হবে ক্রিকেটারদের বলে জানান তিনি। যদিও দুই অভিষেক বয় ইশান কিশান ও সূর্যকুমার যাদবের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। এর আগেও একই ম্যাচে এই দুজনের অভিষেক হয় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।

টিম সূত্রে খবর, আজ ভারতের দল অপরিবর্তিত থাকবে। সঞ্জু স্যামসনের চোট থাকায় তাঁর দলে ফেরা কার্যত অসম্ভব। শ্রীলঙ্কা দলে পরিবর্তন হতে পারে। ওয়ানডে সিরিজ শেষ হবে ২৩ জুলাই। তারপর ২৫,২৭ও ২৯ জুলাই তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও ভারত।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories