Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

এসএসসি-এর নতুন প্রকাশিত তালিকায় নাম জড়ালো চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ের

সুপ্রিম কোর্ট ৭ দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন (SSC) মাত্র ২ দিনেই সেই প্রকাশ করে। আর এ নিয়েই বর্তমানে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। মামলার শুনানিতে, চাকরি না পাওয়া শিক্ষকদের আইনজীবী অভিযোগ করেন, অনেক দাগি প্রার্থীর নাম তালিকায় নেই। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে। তবে ন্যূনতম ৫০% নম্বরের দাবি ও শূন্যপদের আবেদন শোনেনি আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, আগে নির্দেশ দেওয়া হয়েছে, নতুন মামলা করে লাভ নেই। স্কুল সার্ভিস কমিশনকে বারবার যোগ্য আর অযোগ্যদের আলাদা করতে বলা হলেও, তা তারা করেনি বলেও আদালতের মন্তব্য।

স্কুল সার্ভিস কমিশনের নতুন তালিকা প্রকাশ হওয়া মাত্রই অস্বস্তিতে পশ্চিমবঙ্গের শাসক শিবির। ১৮০৪ থেকে দাগি চাকরিহারা শিক্ষকদের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮০৬। অর্থাৎ নতুন তালিকায় বাড়তি আরও দুজনের নাম যুক্ত করা হয়েছে। তালিকায় বাড়তি দুজনের নামের মধ্যে রয়েছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রশিনাড়া বেগমের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা তালিকায় দাগি চাকরিপ্রার্থী হিসেবে তৃণমূল বিধায়কের মেয়ের নাম থাকতেই পারে। তবে এখানে প্রশ্ন উঠছে, কেন পূর্বের প্রকাশিত তালিকায় নাম ছিল না রশিনাড়া বেগমের। জানা যাচ্ছে, ওবিসি এ ক্যাটাগরিতে টালিগঞ্জ হাইস্কুলে ইংলিশ পড়াতেন রশিনাড়া বেগম।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories