জানুয়ারির প্রথম সপ্তাহে মালদা জেলার কালিয়াচকের ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থী সপ্তাহ পালন করা হয়। এই উপলক্ষে নানা শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী সপ্তাহের শেষ দিনে মাদ্রাসা প্রাঙ্গণে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের এক দলে এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের আরেক দলে ভাগ করা হয়। প্রায় ৫০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখার প্রতিযোগিতাও হয়। অংকন প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন জয়ীতা রায়, শুভপম নাগ, গোপাল রায় ও মৌলানা তাজমুল হক। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ সাফিকুল আলম জানান, এই আয়োজন পড়ুয়াদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি করেছে। সহশিক্ষক আবদুল লাহিল মামুন বলেন, সিনিয়র মাদ্রাসাগুলো এখন অন্যান্য বিদ্যালয়ের মতোই আধুনিক শিক্ষার পথে এগোচ্ছে।
Popular Categories


