Friday, March 6, 2026
28.9 C
Kolkata

“এসআইআর-এ নাম নথিভূক্ত করতে হলে আধার কার্ডকেও বৈধতা দেওয়া হবে”: সুপ্রিম কোর্ট

পুনরায় আধার কার্ডকে নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগেও সুপ্রিম কোর্ট বলেছিল, এসআইআর তালিকা থেকে বাদ যাওয়া ভারতীয় নাগরিকরা আধার কার্ড দেখিয়ে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। শুক্রবারের শুনানিতে পুনরায় সুপ্রিম কোর্ট এসআইআর-এ নাম নথিভুক্ত করতে আধার কার্ডকেই নথি হিসেবে মান্যতা দিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী, পূর্বের ১১ নথির পাশাপাশি আধার কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করতে হবে ইলেকশন কমিশনকে। এমনই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ভোটার তালিকা যাচাই করার জন্য জাতীয় নির্বাচন কমিশন যে ১১ টি নথি জমা দেওয়ার কথা বলেছিল, তার মধ্যে যেকোনো একটি নথি জমা দিলেই হবে।

অর্থাৎ শুক্রবার বিহারের এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে এইটুকু স্পষ্ট হলো, বিহারে যে সকল সাধারণ মানুষের নাম এসআইআর তালিকা থেকে বাদ গেছে, তারা বৈধ নথি হিসেবে আধার কার্ড জমা দিয়ে নিজেদের নাম এসআইআর এর নথি ভক্ত করতে পারবেন। শুধু তাই নয়, বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর সময়সীমা বৃদ্ধির দাবিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, নির্বাচন কমিশন তাদের ২৪ জুনের নির্দেশিকা রক্ষা করে বলেছে যে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১(৩) ধারার অধীনে ভোটার তালিকা সংশোধন করার পূর্ণাঙ্গ ক্ষমতা তাদের রয়েছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories