Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ অভিযোগে করা আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

মুহাম্মদ জিম ফারহাদ নওয়াজ ভোটার তালিকা যাচাই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নাম দিয়ে যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি চালাচ্ছে, তা সংবিধানের ১৪ ও ৩২৪ অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং বহু নাগরিককে বিভিন্ন নথি জমা দিতে বলা হচ্ছে। আবেদনকারীর দাবি, যেভাবে নোটিশ পাঠানো হচ্ছে এবং কাগজপত্র চাওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠনও জানিয়েছে, এই প্রক্রিয়ার ফলে অনেকেই মানসিক চাপে ভুগছেন। এমনকি কিছু ক্ষেত্রে চরম সিদ্ধান্ত নেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে।

তবে সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণ করেনি। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, ভোটার তালিকা সংশোধনের বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতিরা প্রশ্ন তোলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে সরাসরি এই আদালতে আসার যৌক্তিকতা কী। তাঁদের মতে, এ ধরনের আপত্তি জানাতে হলে নির্বাচন কমিশনের কাছেই যেতে হবে। জিম নওয়াজ কমিশনের পাঠানো নোটিশের বৈধতা নিয়েও আপত্তি তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories