Tuesday, October 20, 2026
28 C
Kolkata

কেরালা সরকারের আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশনকে এসআইআর স্থগিত রাখার প্রস্তাব সুপ্রিম কোর্টের

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, কেরালা সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও জন প্রতিনিধি এসআইআর প্রক্রিয়ার গণনাকাজ অন্তত এক সপ্তাহ বাড়ানোর দাবি তুলেছে, তা ন্যায্য এবং গুরুত্বসহকারে বিবেচনার যোগ্য। প্রধান বিচারপতি সুর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, কেরালা যদি এখনো নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদন না করে থাকে, তবে তা অবিলম্বে ৩ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে।
বিচারপতি জয়মাল্য বাগচিকে সঙ্গী করে গঠিত বেঞ্চ শুনানিতে রাজ্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য নথিভুক্ত করে। তাদের দাবি, কেরালার স্থানীয় স্বশাসন সংস্থাগুলির নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্য এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বাড়ানো প্রয়োজন।

রাজ্যে শীঘ্রই নির্বাচন হতে চলেছে ১,২০০টি স্থানীয় সংস্থায় ৯৪১ গ্রাম পঞ্চায়েত, ১৫২ ব্লক পঞ্চায়েত, ১৪ জেলা পঞ্চায়েত, ৮৭টি পুরসভা এবং ৬টি নগর নিগমে। সব মিলিয়ে ২৩,৬১২টি ওয়ার্ডে ভোট হবে। এদিকে, অতিরিক্ত চাপের কারণে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিতরণকারী বুথ লেভেল অফিসারদের অনেকে শারীরিকভাবে ভেঙে পড়ছেন কেউ কেউ প্রাণ হারিয়েছেন বলেও রিপোর্ট পাওয়া যায়। ফলে নির্বাচন কমিশন সম্প্রতি গণনা পর্যায়ের শেষ সময়সীমা ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করেছে।

কেরালা সরকার সুপ্রিম কোর্টে জানায়, এসআইআর এবং স্থানীয় নির্বাচন একই সময়ে চলায় প্রশাসন কঠিনতার মুখে পড়েছে। রাজ্য জানিয়েছে, সরকারি কাজ চালাতে প্রয়োজনীয় কর্মীই হাতে নেই। স্থানীয় ভোটের জন্য ১ লাখ ৭৬ হাজার কর্মী এবং ৬৮ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী দরকার হবে। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় লাগবে আরও ২৫,৬৬৮ প্রশিক্ষিত কর্মী।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories