Friday, March 6, 2026
26.7 C
Kolkata

১৭ জনেরও বেশি ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে অবশেষে গ্রেপ্তার  স্বামী চৈতন্যানন্দ সরস্বতী 

দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু ও শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের প্রাক্তন চেয়ারম্যান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। গত শনিবার রাত সাড়ে তিনটায়, আগ্রার তাজগঞ্জ এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি ১৭ জনেরও বেশি ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন এবং প্রতারণার কাজে যুক্ত ছিলেন।

চৈতন্যানন্দ ওরফে  পার্থসারথী দিল্লির অভিজাত বসন্ত বুজ এলাকায় একটি বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিচালনা করতেন। অভিযোগ, তিনি ছাত্রীদের সঙ্গে অসভ্য ভাষায় কথা বলতেন, আপত্তিকর বার্তা পাঠাতেন এবং শারীরিক সম্পর্কে জড়াতে জোর করতেন। নিপীড়িত ছাত্রীরা জানান, তিনি ছাত্রীদের বিদেশ ভ্রমণের লোভ দেখিয়ে নিজের কক্ষে ডাকতেন। শুধু তাই নয়  চৈতন্যানন্দ-এর বিরুদ্ধে, ছাত্রীদের হোস্টেলে গোপনে সিসিটিভি ক্যামেরা অভিযোগ উঠেছে। এই ঘটনার সূত্রপাত হয় গত আগস্ট মাসে, যখন এক প্রাক্তন ছাত্রী ইনস্টিটিউটের ম্যানেজমেন্টকে চিঠি লেখেন। এর পরে এয়ার ফোর্সের এক অফিসারও অভিযোগ জানান। দিল্লির ডিফেন্স কলোনি থানায় ১৭ জন ছাত্রী একসঙ্গে লিখিত অভিযোগ জমা দেন। 

পুলিশ জানায়, এই মামলার তদন্তে জানা গেছে, চৈতন্যানন্দের নামে থাকা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও স্থায়ী আমানত মিলিয়ে প্রায় ৮ কোটি টাকা রয়েছে। এছাড়া, তাঁর ট্রাস্টও বড় অঙ্কের অনুদান পেত। তদন্তে একটি জাল জাতিসংঘের কূটনৈতিক নম্বর প্লেটযুক্ত গাড়ি, সিসিটিভি ফুটেজও উদ্ধার হয়েছে। এই ঘটনায় দেশের নানা প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও শিক্ষাজগতের অনেকেই তাঁর কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories