Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পথদুর্ঘটনায় জখম তৃণমূল নেত্রী সায়ন্তিকা, দুমড়ে যায় এসইউভি

এনবিটিভি ডেস্কঃ প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা এবং সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সকাল ৬ টা বেজে ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তাঁর গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজনের।

 

দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত  বাঁকুড়া ফিরে যাচ্ছেন তিনি। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories