Sunday, October 4, 2026
27 C
Kolkata

শ্রাবণের পুজো দিতে তারাপীঠে এসে বিপত্তি, মন্দিরের সামনের হোটেলে ভয়াবহ আগুনে মৃত অন্তত ৬ পুণ্যার্থী

শ্রাবণ মাসের শেষ সোমবারে তারাপীঠে পুজো দিতে গিয়েই হলো বড় বিপত্তি। শিব মন্দিরের সামনের একটি হোটেলে সোমবার ভোরে ভয়াবহ আগুন লাগে। মৃতের সংখ্য়া অন্তত ৭ জন বলে জানা যাচ্ছে।

তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে সোমবার ভোরে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাঁদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

তারাপীঠ থানার কাছেই পুকুরের পাশে রয়েছে পাঁচতলা হোটেল। হোটেলের নাম ‘বিদেশিনী’। ভোর সাড়ে ৪টে নাগাদ হোটেলের নীচের অংশে আগুন দেখা যায় বলে জানা গেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগের সমস্যার কারণে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন। ফলে ধোঁয়া ও আগুনের মধ্যে অনেকে ঘরেই আটকে পড়েন।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর অন্ধকার ও ধোঁয়ার কারণে অনেকেই বেরোনোর পথ বুঝতে পারেননি। আতঙ্কে কেউ কেউ দরজা দিয়ে বেরোতে গিয়ে আগুনে ঝলসে যান।

খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে দমকলের কর্মীরাও আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে হোটেলের নীচের অংশের অনেকটাই পুড়ে যায়।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে আসা এক পরিবারের সদস্য জানান, তাঁরা প্রায় ৪৫ মিনিট ঘরের ভিতরে আটকে ছিলেন। পরে পুলিশ দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। তাঁর মা ও বোনও আহত হয়েছেন। মালদহ ও আলিপুরদুয়ার থেকেও বহু পুণ্যার্থী ওই হোটেলে ছিলেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তী তদন্তের জন্য হোটেলের মালিককে আটক করা হয়েছে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories