Friday, March 6, 2026
22.2 C
Kolkata

নিহত উমরাহযাত্রীদের দাফন করা হবে সৌদি আরবেই, পরিবারের সদস্যরা রওনা দিলেন মদিনার উদ্দেশে!

সৌদি আরবের মক্কা থেকে মদিনাগামী ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারানো তেলেঙ্গানার ৪৫ জন যাত্রীর পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে হায়দরাবাদের আরজিআই বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মোট ৩৫ জন স্বজন ওই দলে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন তেলেঙ্গানা সরকারের তিনজন প্রতিনিধি,সংখ্যালঘু কল্যাণ দফতরের মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন, বিভাগের প্রধান সচিব বি. শাফিউল্লাহ এবং এআইএমআইএম বিধায়ক মজিদ হুসেন।

রাজ্য সরকার নিহতদের আত্মীয়দের যাত্রার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নামপল্লীর হজ হাউস থেকে বিমানবন্দর পর্যন্ত তাদের পরিবহনের দায়িত্ব ছিল তেলেঙ্গানা হজ কমিটির। সেখানে পৌঁছে তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন এবং সনাক্তকরণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি প্রশাসন মৃতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে মৃতদেহগুলির সঙ্গে মিলিয়ে দেখবে।

দুর্ঘটনায় নিহত সবাইকে সৌদি আরবের মদিনার বিখ্যাত জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে। প্রথমে মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার প্রস্তাব করা হলেও বাস্তবে সৌদি আরবের কঠোর আইন ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে তা সম্ভব নয় বলে জানানো হয়েছে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনার পর ক্ষতিপূরণ সরাসরি দেওয়া হয় না, পুলিশ তদন্তে ট্যাঙ্কার চালক বা সংশ্লিষ্ট কোম্পানির দোষ প্রমাণিত হলে তবেই পরিবার ক্ষতিপূরণের আবেদন করতে পারে, যা সম্পূর্ণ হতে কয়েক মাস লেগে যেতে পারে।

কংগ্রেস নেতা ওসমান মোহাম্মদ খান জানিয়েছেন, মৃতদের স্বজনেরা সৌদি আরবে গিয়ে উমরাহও পালন করবেন। উল্লেখ্য, ৯ নভেম্বর হায়দরাবাদ থেকে জেদ্দায় পৌঁছানো ওই দলটি উমরাহ সম্পন্ন করে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ২৩ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তাদের। ৫৪ জনের মধ্যে চারজন আলাদা ভাবে গিয়েছিলেন এবং চারজন মক্কায় ছিলেন। বাকি ৪৬ জন একটি বাসে মদিনার দিকে রওনা হলে, রাত দেড়টার সময় মুফরিহতের কাছে বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ভয়াবহ আগুনে ৪৫ জনের মৃত্যু ঘটে। শুধু মোহাম্মদ আব্দুল শোয়েব নামক একজন জীবিত অবস্থায় উদ্ধার হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ৬৫ বছরের শেখ নাসিরউদ্দিনের পরিবার থেকে একই বাসে থাকা ১৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories