Friday, March 6, 2026
24.4 C
Kolkata

প্রতীক্ষার অবসান আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হল

আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২১-এর জন্য বুধবার রাতে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ জনের দলের পাশাপাশি ৩ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ দলে সব থেকে বড় চমক হল টিম ইন্ডিয়ায় মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তন। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন ২ বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বিরাট কোহলি-রোহিত শর্মাদের দলের সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে মাহিকে। টি২০ বিশ্বকাপ দলের সঙ্গে মেন্টরের ভূমিকায় থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার দল গঠনের পর এই ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টর করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’ টি২০ বিশ্বকাপ দলে যে মেন্টর হিসেবে এমএস ধোনিকে নিয়ে যাওয়া হবে তা অনেকই কল্পনা করতে পারেনি। ধোনির দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

বুধবার ভারতীয় ক্রিকেট দলের ন্যাশানাল সিলেক্টর চেতন শর্মা ও সিলেকশন কমিটির অন্যান্য় সদস্যরা শেষ বারের মতো বসেছিলেন বৈঠকে। টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্সে ছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। একই সঙ্গে সূত্রের খবর এই মিটিংয়ে ছিলেন সভাপতি সৌরভ ও সচিব জয় শাহও। সেখানেই চূড়ান্ত বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

দেখে নিন কারা পেলেন সুযোগ! ভারতীয় দল বিশ্বকাপের জন্য-

১) বিরাট কোহলি (অধিনায়ক) ২) রোহিত শর্মা (সহ-অধিনায়ক) ৩) লোকেশ রাহুল ৪) সূর্যকুমার যাদব ৫) ঋষভ পন্থ ৬) ঈশাণ কিশান ৭) হার্দিক পান্ডিয়া ৮) রবীন্দ্র জাদেজা ৯) রাহুল চাহার ১০) অক্ষর প্যাটেল ১১) বরুণ চক্রবর্তী ১২) জসপ্রীত বুমরা ১৩) ভুবনেশ্বর কুমার ১৪) মহম্মদ শামি ১৫) রবিচন্দ্রন অশ্বিন।

স্ট্য়ান্ডবাই ক্রিকেটার হিসেবে যাচ্ছেন শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories