Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আইপিএল ২০২২ মরসুম ভারতে হওয়ার প্রবল সম্ভাবনা, খুশীর মেজাজ ক্রিকেট প্রেমীদের

এনবিটিভি ডেস্কঃ   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার সবুজ সঙ্কেত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের মতে দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। ভারতে কোভিড পরিস্থিতির কারণে টুর্নামেন্টের শেষ দু’বছর সংযুক্ত আরব আমিরাতে (UAE) আয়োজিত হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, আইপিএল ২০২২ মরসুমের ম্যাচগুলি ভারতে অনুষ্ঠিত হবে। গত বছরে টুর্নামেন্টের সমস্ত ম্যাচ ভারতে অনুষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল। তবে, দেশে ২৯টি খেলার পরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছিল। পরে, এটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়।

যেহেতু দেশের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা টিকা পেয়েছে এবং এমনকি ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুরাও ডোজ পাওয়ার যোগ্য হয়ে উঠেছে। তাই কোভিড আক্রান্তের সংখ্যা গত বছরের মতো বাড়বে এমন সম্ভাবনা কম।

সংবাদ সুত্রে জানা যায়, যদিও সম্ভবত এই টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হবে, তবে সমস্ত ম্যাচ শুধুমাত্র মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি দ্বিধা বিরাজ করছে।

বিশেষজ্ঞদের অভিমত যে, দেশে চারটি আইপিএল ভেন্যু আছে যেখানে সব ম্যাচ অনুষ্ঠিত হলে বিমান ভ্রমণ এড়ানো যাবে। তবে ম্যাচের ভেন্যু নির্ধারণের বিষয়টি বিসিসিআই-এর ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

বিসিসিআইও এমনও সিদ্ধান্ত নিতে পারে যেখানে আইপিলের প্রত্যেক দল তাদের নিজ নিজ হোম গ্রাউন্ডে খেলবে। তবে সেব্যাপারে পরিষ্কার নয় এই মুহূর্তে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইপিএল ২০২২ প্লেয়ার নিলামের তালিকাটি ৫৯০ জন ক্রিকেটারকে দুই দিনের মেগা নিলামে তোলা হবে। চলতি বছরের নিলাম হবে বেঙ্গালুরুতে ১২ এবং ১৩ ফেব্রুয়ারিতে দুই দিন ধরে অনুষ্ঠিত হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories