Saturday, March 7, 2026
24.4 C
Kolkata

জলে ডুবে মৃত্যু সন্তানের, পথ দুর্ঘটনায় মারা গেলেন বাবাও

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুসন্তানের মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই শিশুর বাবাও মারা গেছেন। শনিবার দুপুরের দিকে নোয়াখালী সদরে এ ঘটনা ঘটে।জানা গেছে, নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামে মাওলানা আজগর আলী (৩৫) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদরাসার শিক্ষকের গ্রামের বাড়ি দক্ষিণ জগতপুর গ্রামের শিশুপুত্র জাকারিয়া (২) তার নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে মোরসাইকেল যোগে মাওলানা আজগর আলী লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে আসার পথে আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories