Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ISL এর সেরা দল ATK মোহনবাগানকে ৬ গোল দিল উজবেকিস্তানের ক্লাব

নিউজ ডেস্ক : ভারতে কোচিং করাতে আসার পর নরচায়েভই প্রথম ফুটবলার যিনি আন্তোনিও লোপেজ হাবাসের ম্যানেজ করা কোন দলের বিরুদ্ধে হ্যাট-ট্রিক করকে সক্ষম হয়েছেন। প্রথমার্ধে পাঁচ গোল দেওয়ার পরে দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয় নাসাফ। তবে নিজেদের প্রথমার্ধের গোলের ওপর আর একটিই গোল যোগ করতে সক্ষম হয় উজবেকিস্তানের দল। ৬-০ ব্যবধানে হারলেও এই অভিজ্ঞতা থেকে শিখে আসন্ন আইএসএল মরশুমে ফের দারুণ পারফর্ম করার লক্ষ্যে নামবে এটিকে মোহনবাগান।

ম্যাচ শুরু হতেই গোল খাওয়াও শুরু করে দিয়েছিল এটিকে মোহনবাগান। আপাত নির্বিষ কর্নার থেকে আত্মঘাতী গোল করে বসেন প্রীতম। ম্যাকহিউয়ের হেড প্রীতমের গায়ে লেগে ঢুকে যায়।

এরপর গোটা ম্যাচে বিশেষ কিছু করতে হয়নি কলকাতার এই দলটিকে। যা করার করে গিয়েছেন নাসাফের ফুটবলাররা। ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক করে ফেলেন খুসেন নরচায়েভ। ১৭ মিনিটে নাসুরুলয়েভের বাঁদিক থেকে বাড়ানো ক্রস থেকে সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো গোল করে যান নরচায়েভ। চার মিনিটের মধ্যে দলের হয়ে তৃতীয় গোল করে ফেলেন তিনি। নাসুরুলয়েভের শট ফিরে এলে পেনাল্টি বক্সের মধ্যে দু’বার শট করার সুযোগ পান নরচায়েভ। প্রথম বার তাঁর শট প্রীতমের গায়ে লাগলেও দ্বিতীয় শটে গোল করেন।

দুবাইয়ে ছ’দিনের শিবিরে হাবাস কি রণকৌশল সাজিয়েছেন বোঝা গেল না। নাসাফের মতো দলের বিরুদ্ধে প্রথমে তিন ডিফেন্ডার নিয়ে দল সাজিয়েছিলেন। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফর্মেশন বদলে ৪-৩-৩ এ চলে যান হাবাস। বিদেশের মাটিতে নকআউট ম্যাচে উজবেকিস্তানের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে শুরুতেই কীভাবে তিন স্ট্রাইকার রাখার দুঃসাহস দেখলেন হাবাস বোধগম্য হল না। তার খেসারত দিতে হল। বিরতির ঠিক আগে নিজেদের পাঁচ নম্বর গোলটা তুলে নেয় নাসাফ। ৪৩ মিনিটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে বোজোরভ। বিরতির পর কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে হাবাসের দল। তুলনামূলকভাবে মাঝমাঠে সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করে লিস্টন, সাহিল। তাতে কিছুটা মান বাঁচে। দ্বিতীয়ার্ধে মাত্র একটা গোল হজম করে এটিকে মোহনবাগান। ৭১ মিনিটে কফিনের শেষ পেরেক পোঁতে নারজুল্লায়েভ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories