Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

৬ বছরের কন্যাকে শিকলে বাঁধলেন বাবা, খিদের জ্বালায় মৃত্যু শিশুর

বেশ কিছু মাস আগে একটি ছবি প্রকাশিত হয়েছিল। মাথায় হালকা খয়েরি রাঙা চুল, মুখে-জামায় ময়লার ছোপ, আর ছোট্ট দুটো হাত বাঁধা শেকলে! সেই দৃশ্য দেখে কঠিন হৃদয়েরও বুক কেঁপে ওঠে। কিন্তু সিরিয়ার ক্যাম্পে থাকা সেই বাবার কি সহানুভূতি জাগেনি?

নাহলা আল ওথমান- বাস্তুচ্যুত এক শিশুকন্যা। সিরিয়ার ক্যাম্পে তাঁর বাবা ও ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে বন্দি। শিশুমন বারবার শিবিরের বাইরে বেরিয়ে আসত। মেয়ের এই আস্পর্ধা সহ্য করতে পারতেন না বাবা। প্রায়শই তাঁকে শেকলে বেঁধে খাঁচায় আটকে রাখতেন।

এই দৃশ্য অবশ্য নজর এড়ায়নি ক্যাম্পের সুরক্ষাকর্মীদের। হিশাম আলী ওমরের কথায়, মেয়েটি যাতে ক্যাম্পের বাইরে না আসে তাই তাঁর বাবা তাঁকে বেঁধে রাখতেন। আমরা অনেকবার বলতাম ওকে ছেড়ে দেওয়ার জন্য।কিন্তু তিনি কথা শুনতেন না। জানা যায়, শাস্তি দিতে মেয়েকে খেতেও দিতেন না বাবা। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতেই শেষবারের মতো ‘চুপ’ হয় নাহলা।

যদিও তাঁর মৃত্যুর পরে শেকলে বাঁধা এবং খাঁচার ভিতরের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষোভের জের এতটাই যে স্থানীয় কর্তৃপক্ষ বাধ্য হয় নাহলার বাবাকে আটক করার। শিবিরে বাস করা লক্ষ লক্ষ শিশুদের দুর্ভোগের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিল এই ঘটনা। বাস্তুচ্যুত, ক্ষুধার্ত, অভাবী শৈশব প্রতিদিনের লড়াইয়ের মুখোমুখি হয়।

শিবিরের কর্মীদের কথায়, উত্তর-পশ্চিম সিরিয়ার অর্ধেকেরও বেশি লোক যুদ্ধের সময় সেখানে পালিয়ে গেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগ অস্থায়ী আশ্রয়ে বসবাস করে। সেখানে জীবনের কোনও সুরক্ষা নেই তাঁদের। শিশুরা জানে না সাধারণ জীবনের অর্থ। শিবিরগুলিতে পরিস্থিতি ক্রমশ মারাত্মক হয়ে উঠছে, বিশেষত শিশুদের জন্য। বাড়ছে অপুষ্টি, আত্মহত্যার ঘটনা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories