Friday, March 6, 2026
28.9 C
Kolkata

১ জুলাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা যেন বেড়েই চলেছে। গত ২৯ মে বোর্ডের বিশেষ সাধারণ সভায় আইপিএল নিয়ে সিদ্ধান্ত হলেও, সিদ্ধান্ত হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। জানা যাচ্ছে, আগামীকাল আইসিসি-র বৈঠকেও নাকি সিদ্ধান্ত হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। কারণ ইতিমধ্যেই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে এক মাস সময় চেয়ে নিয়েছে বিসিসিআই। একমাস সমস্ত বিষয় খতিয়ে দেখার পরই ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সেই বিষয়ে আইসিসিকে জানাবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

কোভিড পরিস্থিতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছে ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগের আসর। এই পরিস্থিতিতে সমস্ত দিক বিচার করে আইপিএলের বাকি ম্যাচ আরব অমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে আরবে আয়োজিত হবে আইপিএল। আগামীকাল আইসিসির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপর বুধবার আরবে উড়ে যাবেন তিনি। সেখানে আইপিএল নিয়ে আরব ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বিসিসিআই প্রেসিডেন্ট।

বিসিসিআই-র পরবর্তী এসজিএম আগামী ১ জুলাই। সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। জানা যাচ্ছে, দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন সম্ভব না হলেও তা নিয়ে যাওয়া হবে আরবেই। ব্যাকআপ ভেন্যু হিসেবে বিসিসিআই-র প্রথম পছন্দ আরব আমিরশাহী। তবে সেখানেও আয়োজক থাকবে বিসিসিআই। ১ জুলাই বিসিসিআই-র চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর আগামী ১৮ জুলাই আইসিসির বার্ষিক কনফারেন্স রয়েছে। সেই কনফারেন্সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশের চূড়ান্ত নাম ঘোষণা করবে আইসিসি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories