Saturday, October 24, 2026
24 C
Kolkata

ফের আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার মণিপুরের সরকার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার মণিপুরের সরকার, অর্থাৎ সেই রাজ্যের বিজেপি সরকার। “মণিপুর পুলিশ এই তদন্তে গাছাড়া মনোভাব দেখিয়েছে। তদন্তের গতি অত্যন্ত মন্থর।” এদিন দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় সাফ জানালেন তিনি।

ক্ষুব্ধ প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।”

জানা গিয়েছে, এদিন মণিপুরের ডিজিপিকে তলব করেন প্রধান বিচারপতি। আগামী সোমবার হাজিরা দিয়ে সব প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories