Friday, March 6, 2026
24.4 C
Kolkata

জেফ বেজোসের জাহাজের জন্য ভাঙা হবে ঐতিহাসিক সেতু

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিশাল জাহাজটি সেতুর নিচ দিয়ে যেতে পারছে না। এ কারণে ভাঙা হবে একটি ঐতিহাসিক সেতু। গত বুধবার (২ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামের কর্তৃপক্ষ। আইকনিক কোনিংশেভেন সেতু রটারডামের অন্যতম আকর্ষণ। ১৮৭৮ সালে এর নির্মাণ শুরু হয়েছিল। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসিদের বোমার আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে আবার এটি পুনর্নির্মিত হয়েছিল।জানা গেছে, জেফ বেজোসের বিশাল ওই জাহাজের দাম ৪৩০ মিলিয়ন ইউরো। রটারডামের কাছে আলব্লাসারডামে নির্মাণকারী শিপইয়ার্ড বেজোসের বিশাল জাহাজটি তৈরি করছে। কিন্তু ব্রিজের কারণে সেটি বের করে সমুদ্রে আনা যাচ্ছে না। সেই কারণেই নির্মাণকারীরা স্থানীয় কাউন্সিলকে সেতুর কেন্দ্রীয় অংশটি সাময়িকভাবে সরিয়ে দিতে বলেছে।সেতুর মাঝের অংশটুকু সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। জাহাজটি বেরিয়ে গেলে সেতুটি আবার পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories