Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

সাঁতরে মসজিদে যাওয়া সেই ইমাম এবার পেলেন ভাসমান মসজিদ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানিতে ডুবে থাকা সেই মসজিদের পাশে এবার চালু হলো ভাসমান মসজিদ। মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজের সময় ভাসমান মসজিদটি উদ্বোধন করা হয়। চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভাসমান মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ওই মসজিদের ইমাম হাফেজ মইনুর রহমান। পানি বৃদ্ধির ফলে পানির অনেকটা ভেতরে চলে যায় মসজিদটি। উপায় না দেখে সাঁতরেই মসজিদে নামাজ ও আজান দিতেন ইমাম। তারই একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি ভাইরাল হলে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে নগদ অর্থ ও একটি নৌকা পান তিনি। এরপরই সেখানে একটি ভাসমান মসজিদের ব্যবস্থা করা হলো। এ নিয়ে ইমাম মইনুর রহমান জানান, জামে মসজিদটি এখন নামাজ পড়ার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এর দেওয়াল ও মেঝে সম্পূর্ণ ফেটে গেছে এবং চারপাশ দিয়েই খাল উঠে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ভাসমান এই মসজিদেই নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

সূত্র : প্রবাস বার্তা

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories