Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বৃদ্ধ

এনবিটিভি ডেস্কঃ কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক বৃদ্ধ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ঝনঝনিয়া গ্রামে। নিখোজ ওই বৃদ্ধের নাম রাজ্জাক মোল্লা। বয়স ৫৬।

নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ। চিকিৎসা করাতেন আরজিকর হাসপাতালে। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য ঝনঝনিয়ার গ্রামের বাড়ি থেকে ভোর পাঁচটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পরে আর তিনি বাড়ি ফেরেননি। ১৮ দিন অতিক্রান্ত। তারপরেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বৃদ্ধের পরিবার।

গত ১২ নভেম্বর ন্যাজাট থানায় মিসিং ডায়েরি করে বৃদ্ধের পরিবার। তারপর এখনও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনও পুলিশ খোঁজখবর চালিয়ে যাছে বলে খবর।

বৃদ্ধের পরিবারের তরফে জানানো হয়েছে, নিখোজ হওয়ার দিন বাড়ি থেকে বেরোনোর সময় রাজ্জাক বাবুর পরনে ছিল সাদা-কালো ডোরাকাটা লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। তাঁর গায়ের রং ফর্সা ও উচতা সাড়ে ৫ ফুট। এই বৃদ্ধকে খুঁজে দেওয়ার জন্য কাতর আর্জি জানানোর পাশাপাশি তাঁর খোঁজ দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে তাঁর পরিবার। খোঁজ পেলে যোগাযোগ করতে হবে ৯০৮৩৫৪৮৭০৩ – এই নম্বরে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories