Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

প্রতিবাদ বার্ষিকীতে ‘কৃষকদের বিজয়’-কে স্বাগত জানিয়ে আজ দিল্লীতে প্রিয়াঙ্কা গান্ধী

এনবিটিভি ডেস্কঃ গত বছর দিনটি ছিল ২৬ নভেম্বর। কেন্দ্র সরকার তিনটি কৃষি আইন পাস করে। কৃষকরা তখন থেকে দিল্লির বিভিন্ন সীমান্তে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেনতারপরেই,সারা দেশ জুড়ে কৃষকদের মধ্যে এক ঐক্যর বাতাবরণ তৈরি করে তিনটি কৃষি বিল বাতিলের আমরণ আন্দোলন শুরু করে। হাড় কাঁপুনে শীতকে উপেক্ষা করে দীর্ঘ একবছর আন্দোলন করে আসছেন । কখনও তাঁদের উপরে নানান ধরেনের ঘাত প্রতিঘাতের যন্ত্রণা এসে পড়েছে। তাঁদের এই অটল আন্দোলনকে রুক্ষতে পারেনি সরকার, প্রাণও চলে গিয়েছে প্রায় ৭০০ জন কৃষকের। তবুও হার মানেনই কৃষক।তাঁদের এই কঠোর সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে অনেক আন্তর্জাতিক মহল থেকে।

অবশেষে, চলতি বছরে ২০ নভেম্বরে মোদী সরকার কৃষকদের কাছে ক্ষমা চেয়ে কৃষি বিল বাতিলের আশ্বস্ত করে। যদিও অফিসিয়াল ভাবে কৃষি বিল বাতিলের কোনও নোটিশ মেলেনি । সেজন্য কৃষকদের আন্দোলন এখনও চলমান। আজ এই আন্দোলনের এক বছর পূর্ণ করল।

আজ আন্দোলন বার্ষিকী উদযাপনের জন্য কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দিল্লীতে কৃষকদের মাঝে উপস্থিত হন। আন্দোলন মঞ্চ থেকে তিনি বলেন,কৃষকদের প্রতিবাদের এক বছর অটল আন্দোলন, ৭০০ জন কৃষকের মৃত্যু, নির্মম বিজেপি সরকারের অহংকার এবং অন্নদাতার বিরুদ্ধে নৃশংসতার জন্য পরিচিত হবে

তিনি হিন্দিতে টুইট করে লেখেন,ভারতে কৃষকদের সর্বদা প্রশংসা করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। কৃষকদের সংগ্রামের বিজয় এর প্রমাণ। জয় কিষান

 https://mobile.twitter.com/priyankagandhi/status/1464094861380911107

উল্লেখ্য,গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে,কেন্দ্র এই মাসের শেষের দিকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিল করতে প্রয়োজনীয় বিল আনবে। প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে সরকার ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) জন্য একটি নতুন কাঠামো নিয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করবে।

এদিকে, ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত বলেন যে,ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) সংবিধানবিদ্ধ গ্যারান্টির চাপ দেওয়ার জন্য,ট্র্যাক্টর মার্চের অংশ হিসাবে ২৯ নভেম্বর জাতীয় রাজধানীতে ৬০টি ট্রাক্টর সংসদের দিকে যাবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories