Friday, March 6, 2026
24.4 C
Kolkata

সাড়ম্বরে নবীনদেরকে বরণ করে নিলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ

এনবিটিভি ডেস্ক:  বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ছাত্রবৃন্দের পরিচালনায় সাড়ম্বরে উদযাপিত হল নবীন বরণ অনুষ্ঠান।
গত প্রায় দুই বছর বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের দরজা বন্ধ ছিল। অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে পঠনপাঠনের কাজ চলে আসছিল।এমনকি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অনলাইনই একমাত্র সম্বল ছিল, শুধুমাত্র করোনা মহামারীর ভয়ে।

দেখা নাই শিক্ষক ও শিক্ষার্থীদের।তবে অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যোগসূত্র স্থাপন করতে অসামান্য ভূমিকা পালন করেছে এই মহামারীর সময়।
উল্লেখ্য,রাজ্য সরকারের নির্দেশে করোনা বিধি মেনে চলতি বছরে গত ১৬ নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠান পুনরায় চালু হয়। সশরীরে উপস্থিত হতে থাকে শিক্ষার্থীরা।

এদিন  আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পার্ক সার্কাস সিটি ক্যাম্পাসে সেমিনার হলে, কোরআন শরীফ পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়।সকাল থেকে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। এদিন নবীন বরণ অনুষ্ঠানটি সাড়ম্বরে সম্পন্ন হয়।

নবীন বরণের প্রবেশ দ্বার ।

অনুষ্ঠান মঞ্চে আরবি বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীরা তাদের পরিচয় দিয়ে নিজেদের জীবনের লক্ষ্য কি আছে তা সকলের সঙ্গে শেয়ার করে নেয়। অনেকেরই  জীবনে আরবী ভাষা নিয়ে গবেষণা করতে।কেউবা সমাজ সেবার জন্য  ইউপিএসসি কিংবা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা শেয়ার করে।

অনুষ্ঠানের মাঝে বিভিন্ন ছাত্র ছাত্রী আরবী ও বাংলা গজল,কবিতা আবৃত্তি করে শোনায়। অনুষ্ঠানে উপস্থিত নবাগত ছাত্র ছাত্রীদেরকে ডায়রি,পেন ও গোলাপ দিয়ে বরন করে স্বাগত জানান হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিভাগের গবেষকরাও । এবং পরবর্তীতে বিভাগীয় প্রধান ও অধ্যাপকদের কেও বরন করা হয়।
বিভাগীয় প্রধান ড: মশিহুর রহমান সমাগত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য  মূল্যবান বক্তব্য দিয়েছেন। তিনি তাঁর বক্তব্যর মাঝে বলেন, “জীবনের মূল্যবন সম্পদ হলো ‘ধৈর্য্য’,যারা ‘ধৈর্য্য’ ধরতে পারে তারা অবশ্যই সাফল্য অর্জন করতে পারে।” সর্বশেষ বিভাগীয় প্রধানের বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তী ঘোষণা হয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories