Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বাবা-মা’র থেকে টাকা হাতাতে নাইজেরীয় প্রেমিকের সঙ্গে দিল্লিতে বসে অপহরণের চক্রান্ত মার্কিন তরুণীর!

টাকা শেষ হয়ে গিয়েছিল। তাই বাবা-মা’র থেকে টাকা আদায় করতে অপহরণের গল্প ফেঁদে দিল্লিতে পুলিশি জালে পড়লেন এক মার্কিন তরুণী।

ফেসবুক এর মাধ্যমে নাইজেরীয় প্রেমিকের সঙ্গে প্রেম শুরু করেন এক মার্কিন তরুণী। ফেসবুকে আলাপ হওয়া নাইজেরিয়ার ওই তরুণের সঙ্গে থাকতেই দিল্লি এসেছিলেন মার্কিন ওই তরুণী। কিন্তু শেষে পথে তাদের জমানো টাকা।এমনকি তার ও তার প্রেমিকের পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।তাই দুই জন মিলে অপহরণের ছক কষে।আর সেটা করতে গিয়েই পুলিশের জালে পড়েন ওই যুগল।

পুলিশ সূত্রে খবর, ২৭ বছর বয়সি ওই মার্কিন তরুণী ক্লোই ম্যাকলাফলিন গত ৩ মে দিল্লিতে আসেন। তার পরই তার মা’কে ফোন করে তিনি জানান যে, তাঁকে অপহরণ করা হয়েছে। হেনস্থাও করছে তাঁরই পরিচিত এক যুবক।মেয়ের এই কথা শুনে আতঙ্কিত হয়ে যান জন্মদাত্রী মা। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি নিয়ে ভারতে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে।পরে বিষয়টি নয়া দিল্লি জেলা পুলিশকে জানানো হয়।

তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ পুলিশের। তদন্তে নেমে জানতে পারে অন্য আর এক ঘটনা। যদিও প্রাথমিক পর্যায়ে ওই তরুণীর খোঁজ পাওয়া যায়নি,পরে টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স এর সাহায্যে তাদের খোঁজ পাওয়া যায়। আপাতত বৈধ পাসপোর্ট ছাড়া ভারতে থাকার অভিযোগে দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories