Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দৃষ্টিহীন দম্পতির পাশে দাঁড়ালেন পুলিশ, মানবিকতার নজির সালার থানার

জৈদুল সেখ, সালার: নতুন বছরে মানবিকতার নজির গড়লেন পুলিশ প্রশাসন। স্বামী স্ত্রী দুজনেই অন্ধ! চোখে দেখতে পান না। ট্রেনে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমের দিন গুজরান। তাঁদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত টিয়া গ্রামে রেল ইস্টেশনের পাশেই খোলা আকাশের নিচে বসবাস করেন অন্ধ দম্পতি কানাই হালদার এবং কণিকা হালদার। সেই অসহায় অন্ধ দম্পতির বাসস্থানের ব্যবস্থা করে দিলেন সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের নেতৃত্বে সালার থানার পুলিশ কর্মীবৃন্দ।
ট্রেনে এই অন্ধ দম্পতি গান শুনিয়ে ভিক্ষা করত।

স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আসে বিষয়টি। প্রশাসনের তৎপরতায় তাদের সমস্যা জানতে চাওয়া হয় এবং সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ইন্দ্রনীল মহন্ত, পুরো বিষয়টি অবগত হয়ে এই দৃষ্টিহীন দম্পতির থাকার জন্য টিনের বাসস্থানের ব্যবস্থা করেন। সঙ্গে তাদের জামাকাপড়, একমাসের সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়। পুলিশ যে শুধু চোর ডাকাত গুন্ডা দমন করে তা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সেবাও করেন তার দৃষ্টান্ত দেখাগেল মঙ্গলবার কান্দি মহকুমার অন্তর্গত সালার থানায়।

অন্ধ দম্পতি।

যদিও এ বিষয় নিয়ে ওসি ইন্দ্রনীল মহান্ত মন্তব্য করতে চাননি তবে বলেন ” আমি কেবল কর্তব্য পালন করেছি মাত্র, তাছাড়া এমন কাজের জন্য সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজন। “
পুলিশের এই মহতী কাজে খুশি সালারর বিডিও আশিষ মন্ডল। তিনি বলেন ” পুলিশের পাশাপাশি তিনি মানবিকতার বড়ো পরিচয় দিয়েছেন, সাধারণ মানুষের কাছে আবেদন রাখব আপনারা এই সমস্ত অসহায় মানুষের খোঁজ দিন, আমরা যথাসাধ্য সাহায্য করব। “


প্রসঙ্গত এই দম্পতি, কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনে গান করে ভিক্ষাবৃত্তি করে কষে জীবন কাটাত। খোলা আকাশই তাদের ঘর বলে মনে করত। সালার থানার পক্ষ থেকে তাদের নতুন ঘর, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন সালার থানার আধিকারিক ইন্দ্রনীল মহন্ত। এই শীতে মাথার নীচে ছাদ পেয়ে অনেকটাই আবেগপ্রবণ আনন্দিত হয়ে ওঠেন এই অন্ধ দম্পতি। তারা কখনও ভাবতে পারেননি যে নতুন বছরে স্থানীয় প্রশাসনের কাছ থেকে এমন একটা উপহার পাবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories