Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বান আসছে,লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা পুরসভার

২৬ তারিখ বান আসার কথা জানিয়ে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই ২৬ জুন। আবহাওয়া সূত্রের খবর, শনিবার দুপুর ২টো ২৫ মিনিট থেকে গঙ্গার জলস্তর বাড়তে শুরু করবে। বেড়ে হবে প্রায় ১৮.২৪ ফুট (৫.৫৬ মিটার)। এছাড়া এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আগামী সোমবার থেকে বৃষ্টির বেগ বাড়বে বলে মত আলিপুর হাওয়া অফিসের কর্মীদের। কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য তারক সিং জানিয়েছেন, বানের কারণে শনিবার লকগেট বন্ধ রাখা হবে নির্দিষ্ট সময়ের জন্য।বেলা ১২.১০ থেকে বিকেল ৪.১০ পর্যন্ত চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকবে লকগেটে। গঙ্গার পাশের লকগেটগুলি সবই বন্ধ থাকার কারণে বৃষ্টি হলে শহরে জল জমা অবধারিত। পুরসভার তরফে জানানো হয়েছে জল জমবে ঠিকই, তবে লকগেট আবার খুলে দিলেই দ্রুত তা নেমেও যাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে আগামীকালও। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে মত্‍স্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেননি আবহাওয়াবিদরা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories