Friday, October 23, 2026
28 C
Kolkata

মণিপুরের পরিস্থিতি ভয়াবহ : রাহুল গান্ধী

ভারতের মণিপুরের সংঘাতকে গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

দ্বিতীয় দফায় ‘ভারত জোড়ো’ যাত্রার পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার নাগাল্যান্ড থেকে আসামে প্রবেশ করেন রাহুল গান্ধী।

এ সময় রাহুল গান্ধী বলেন, গত কয়েক দিন মণিপুরে ছিলাম, সেখানকার পরিস্থিতি ভয়াবহ। মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েক দিন সেখানে থেকে এটাই আমার অভিজ্ঞতা। কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী ওই রাজ্যে যাননি।

‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’ দ্বিতীয় অধ্যায়ে ৬৬ দিনে ১১০ জেলায় যাবেন রাহুল গান্ধী।

উত্তর আসামের শিবসাগর জেলার হ্যালোটিংয়ে ভারতের জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আসাম কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার হাতে জাতীয় পতাকা তুলে দেন নাগাল্যান্ড কংগ্রেসের প্রধান এস এস জামির।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories