Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

চাঁচলের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক, নারী শিক্ষার অগ্রসর ঘটাতে মহিলা কলেজ নির্মাণে উদ্যোগী রাজ্য সরকার

চাঁচল: নারী শিক্ষা ব্যবস্থায় অগ্রসর ঘটাতে চাঁচলে মহিলা কলেজ নির্মাণে উদ্যোগী হলো রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে মিলেছে অনুমতি। শুরু হয়েছে প্রস্তুতিও। ওই মহিলা কলেজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে ৫ একর জমি দেখতে বলা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে উত্তর মালদার শিক্ষা মহলে এখন খুশির ঢেউ।

উল্লেখ্য,করোনা আবহে গত দু’বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনের মাধ্যমে চলছে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন। এই অবস্থায় উত্তর মালদায় নারী শিক্ষা ব্যবস্থার আরও মান উন্নয়ন ঘটাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল, চাঁচোল একটি মহিলা কলেজ তৈরি করা হবে। গৌড়বঙ্গের তিন জেলার মধ্যে বর্তমানে মাত্র দুটি মহিলা কলেজ রয়েছে। একটি মালদা শহরে, অন্যটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে।

 

উত্তর মালদায় একটি মহিলা কলেজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল। কারণ, চাঁচল থেকে মালদা শহরের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। হরিশ্চন্দ্রপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার। চাঁচল লাগোয়া উত্তর দিনাজপুরে কোনও মহিলা কলেজ না থাকায় এই এলাকার ছাত্রীরা সেখানেও যেতে পারতেন না। এদিকে প্রতিদিন মালদা শহরে যাতায়াত করাও তাঁদের পক্ষে অসুবিধাজনক। তাই তাঁরা এলাকাতেই একটি মহিলা কলেজের দাবি তুলেছিলেন। তাঁদের সেই আশা এবার পূরণ হতে চলেছে।

গত ১০ আগস্ট শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি জেলাশাসককে চিঠি দিয়ে চাঁচল সংসদীয় ক্ষেত্রে পাঁচ একর জমি মহিলা কলেজের জন্য চিহ্নিত করতে বলেছেন। সেকথা ঘোষণা হতেই শোরগোল পড়েছে চাঁচল- সহ গোটা উত্তর মালদায়।

চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী পৃথা মজুমদার জানান, এতদিন এই এলাকার মেয়েদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মালদা মহিলা কলেজে পড়তে যেতে হত। এতে একদিকে সময়, অন্যদিকে টাকা খরচ হত। এই এলাকায় গরিব মানুষের বাস বেশি। এখানে মেয়েদের কলেজ হলে তারা এখানেই কলেজ লাইফ উপভোগ করতে পারবে। একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রী আতিফা ফারনা হক জানান, চাঁচলে মহিলা কলেজ হলে নারী শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত হবে। মেয়েদেরকে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে মালদা ওমেন্স কলেজ পড়তে যেতে হই। চাচলে সেই কলেজ হলে মহকুমার অনেক মেয়েদের সুবিধা। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা, পেশায় শিক্ষক তমাল চক্রবর্তী জানান, চাঁচল মহকুমায় স্কুল-কলেজের বেশ অভাব। জানতে পেরেছি, রাজ্য সরকার এখানে মহিলা কলেজ খোলার উদ্যোগ নিয়েছে। এতে এলাকায় নারীশিক্ষার প্রসার ঘটবে। তবে এই এলাকায় মেয়েদের স্কুলের বড্ড অভাব। চাঁচলে একটিমাত্র মেয়েদের স্কুল রয়েছে। এলাকায় মেয়েদের আরও স্কুল খোলা হলে খুব ভালো হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories