Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

করোনা কালে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যে সরকারের সিধান্ত জানাতে হবে আগামীকাল দু’টোর মধ্যেঃ নির্দেশ কলকাতা হাইকোর্টের

এনবিটিভি ডেস্কঃ কিছু দিন পূর্বে করোনা কালে গঙ্গাসাগর মেলা নিয়ে এক ব্যাক্তি জনস্বার্থ মামলা করে। এতদ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। আবার ওমিক্রনে আতঙ্কিত সবমিলিয়ে করোনায় বিদ্ধস্ত রাজ্যে তথা দেশবাসী। আর এর মাঝে গঙ্গাসাগরের মতো লক্ষ মানুষের জমায়েত। বুধবার সেই মামলার শুনানি হয়। বৃহস্পতিবার রাজ্যকে সিদ্ধান্ত জানাতে হবে নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। আগামী কাল দুপুর দু’টোর মধ্যে রাজ্যকে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যে সরকারের কি সিদ্ধান্ত আছে তা কোর্টকে জানাতে হবে।

বুধবার প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ নির্দেশ দিয়ে বলেন, “ চলতি বছরে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত তা জানাতে হবে আগামী কাল দুপুর দু’টোর মধ্যে। করোনা কালে কিভাবে নিয়ন্ত্রণ রেখা মেনে এই গঙ্গাসাগর মেলা চলবে। যেভাবে করোনা সংক্রমণের বাড়ছে সেদিকে খেয়াল রেখে তীর্থ যাত্রীদের সংখ্যা কমানো কিংবা অন্যকোনো উপায় আছে কিনা তা জানাতে হবে। নাকি এই বছর করোনার বেগতিক বৃদ্ধির জন্য গঙ্গাসাগর মেলা বাতিল করা হবে। রাজ্যের সিদ্ধান্ত আগামীকাল দু’টোর মধ্যে এডভোকেট জেনারেলের নিকট জানাতে হবে।”

আগামীকাল রাজ্যের সিদ্ধান্ত জানার পরেই কলকাতা হাইকোর্ট ঠিক করবে গঙ্গাসাগর মেলার ভবিষ্যৎ। তবে অন্যদিকে কলকাতা হাইকোর্টের মাথায় চিন্তার ভাঁজ যে, কলকাতায় একদিনে চার হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে যা করোনা কালে শেরা। এবং পজিটিভ রেট প্রায় ৩৩ শতাংশ, যা খুবই ভয়ানক সংখ্যা।

অন্যদিকে সম্প্রতি প্রায় ৪০০ জন রাজ্য হাপাতালের ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। এমনকি বেসরকারি হাসপাতাল গুলিতেও আরও বেশি ডাক্তার আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।

গঙ্গাসাগর মেলার সুরক্ষার জন্য প্রায় রাজ্যের ৫০ শতাংশ পুলিশ উপস্থিত থাকবেন মেলার দিন গুলোতে। ইতিমধ্যে অনেক পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতি।

আগামীকাল কলকাতার হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলেই। রাজ্যে সরকারের কাছে চাওয়া গঙ্গাসাগরের মেলা নিয়ে কি সিধান্ত  রয়েছে। আর সেটাই জানাতে হবে আগামীকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে। সেই সিদ্ধান্তর উপরে ভর করে রায় দেবেন কলকাতা হাইকোর্ট।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories