Friday, March 6, 2026
24.4 C
Kolkata

নীরবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার

ইসলামিক আমিরাত আফগানিস্তানের শীর্ষ কর্মকর্তা আনাস হাক্কানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা ইসলামিক আমিরাতের নীরব স্বীকৃতির একটি প্রক্রিয়া চলমান আছে। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক উন্নতি হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের মৌন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, নীরবে বিশ্বের বিভিন্ন দেশের এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি হলো আফগান সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফল। বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেকগুলো দেশের দূতাবাস খোলা হয়েছে। এছাড়া বিশ্বের অনেক দেশে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার তাদের দূতাবাস খুলেছে। এ বিষয়গুলো হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার অংশ। এছাড়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে হওয়া একটি জনসমাবেশে স্থানীয় উপজাতীয় নেতা ও কর্মকর্তাদের সামনে বক্তব্য দেয়ার সময় আনাস হাক্কানি বলেন, আফগানিস্তানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর অবস্থানের পরেও দেশটির জাতীয় মূল্যবোধের কোনো ক্ষতি করা যাবে না। এছাড়া তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তা মান্য করতে হবে দেশটির নিরাপত্তা বাহিনীকে। তবে স্বীকৃতির ব্যাপারে সবাই তালিবানকে কিছু শর্ত পূরণের দাবি জানাচ্ছে। তালিবান বলছে, ইতোমধ্যেই তারা সেসব শর্ত পূরণ করেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories