Friday, March 6, 2026
32.6 C
Kolkata

England vs India: আজ শুরু তৃতীয় টেস্ট, কেমন হতে পারে প্রথম একাদশ, জানিয়ে দিলেন বিরাট

এনবিটিভি ডেস্ক:বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নামছে ভারত। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে টেস্টের প্রথম একাদশ জানিয়ে দিলেন বিরাট কোহলী। লর্ডস টেস্টে জয়ী দলে কোনও বদল হচ্ছে না।

দলে কোনও বদল হবে কিনা জানতে চাইলে কোহলী বলেন, ‘‘দলে বদল করার কোনও মানে খুঁজে পাচ্ছি না। লর্ডসে যে দল ছিল এখানেও সেই দলই খেলবে। আমাদের দলে এখনও পর্যন্ত কারও চোট-আঘাত নেই। তাই জেতা দল ভেঙে ফেলার কোনও মানে হয় না।”

 

অনেকেই মনে করেছিলেন, এই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হতে পারে। কারণ লর্ডস টেস্টেই অশ্বিনের খেলার কথা ছিল। কিন্তু আকাশে মেঘ থাকায় চার জোরে বোলার ও স্পিনার হিসেবে রবীন্দ্র জাডেজাকে নিয়ে মাঠে নেমেছিলেন কোহলী। অশ্বিন নিজেই বলেছিলেন, তাঁকে বাদ দেওয়ার কথা শেষ মুহূর্তে জানানো হয়। কিন্তু এই টেস্টেও তাঁকে খেলানো হচ্ছে না। খোদ অধিনায়কের কথায় স্পষ্ট, একজন স্পিনার হিসেবে জাডেজাই খেলবেন।

প্রশ্ন ছিল চেতেশ্বর পূজারাকে নিয়েও। তিন নম্বরে নেমে রান পাননি। তাঁর বদলে হনুমা বিহারী বা সূর্যকুমার যাদবের খেলার সম্ভাবনার কথা অনেকেই বলেছিলেন। কিন্তু কোহলীর কথা অনুযায়ী তিন নম্বরেও কোনও বদল হচ্ছে না।

 

 

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories