Friday, March 6, 2026
32.6 C
Kolkata

যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়,

ফের রহস্যময় মৃত্যু হাওড়ায়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ত এখনও স্পষ্ট হয়নি।তবে অনেকে খুন বলেও অভিযোগ করছেন।

উল্লেখ্য, এদিন বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ উদ্ধারেরকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনায় সাক্ষী থাকল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া পশ্চিমপাড়া এলাকা।

রবিবার সকালে ঘটনাটি ঘটে বলেই অনুমান। ঘটনাটি জানাজানি হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পরে পুলিশ দেহ টি ময়নাতদন্তের জন্য পাঠান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আনারুল।তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি একটি ইমারতের দ্রব্য বিক্রির গোলায় কাজ করতেন।

 স্থানীয় সূত্রে খবর, কেউ খুন করে তাকে এখানে ফেলে গেছে। এমনকি তারা মৃতদেহের নাক ও মুখ দিয়ে রক্তের দাগ ছিল বলেও দেখেছে। এদিন সকালে বাঁকড়া পশ্চিমপাড়ায় একটি দোকানের সামনে আনারুলের মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

তারপর তাঁরাই বাঁকড়া ফাঁড়ির পুলিশকে খবর দেন।  কি কারণে মৃত্যুটি হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।তবে এটা নিছকই একটু মৃত্যু নয় বলে এড়িয়ে দিচ্ছেন না পুলিশ।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories