Friday, March 6, 2026
24.4 C
Kolkata

পেট্রোল কেনার টাকা নেই! মোষের পিঠে চেপে অভিনব পন্থায় মনোনয়ন দাখিল

নিউজ ডেস্ক : পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তারই প্রতিবাদ জানাতে অভিনব পদ্ধতি নিলেন এক নির্দল প্রার্থী। গাড়িতে নয়, মোষের পিঠে চেপে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করলেন তিনি। কাটিহারের হাসানগঞ্জ ব্লকের হাথিয়া দিয়ারা রামপুর পঞ্চায়েতের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের।

বিহারের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রার্থীরা বেশ রঙচঙে পোশাক পরে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী কখনও এসেছেন দু-চাকা চড়ে। কখনও বা চার চাকায়। কিন্তু মোষের পিঠে সওয়ার হয়ে মনোনয়নপত্র দাখিলের ঘটনা বেশ বিরল। যা নজর কেড়েছেন নেটিজেনদের। কেন এই অভিনব পন্থায় মনোনয়ন দাখিল? এব্যাপারে জানতে চাওয়া হলে বেশ সুন্দর উত্তর দিয়েছেন আজাদ আলম। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজাদ আলম বলেন, ”দেশে মুদ্রাস্ফীতি লাগামছাড়া। অর্থনীতিও সঙ্কটে। পেট্রল ও ডিজেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী। আমার চাষবাস করি। আমাদের গরু-মোষ দুই আছে। ওদের দুধও খাই। দরকার বা ইচ্ছে হলে ওদের পিঠে চেপে যেখানে খুশি আমরা যেতে পারি।” এই ব্যাপারে নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কে কীভাবে মনোনয়ন জমা দেবে, সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার। এই ব্যাপারে নির্বাচন কমিশনের করণীয় কিছুই নেই। তবে এই প্রথম নয়, এর আগে বিহারের বিধানসভা নির্বাচনের সময়েও একই কাণ্ড ঘটিয়েছিলেন বাহাদুরপুর বিধানসভা কেন্দ্রের এক নির্দল প্রার্থী।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories