Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

এবার ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানলেন অ্যাঞ্জেলা মর্কেল, ক্ষুব্ধ ইসরাইল

নিউজ ডেস্ক : জার্মানির বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন ও ইসরায়েল–ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে বার্লিন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইরানের পারমাণবিক ইস্যু ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলের সঙ্গে মতপার্থক্য চলার মধ্যেই এ কথা বলেন তিনি।

জার্মানির চ্যান্সেলর হিসেবে বিদায় নেওয়ার আগে রবিবার ইসরায়েল সফরে গিয়ে আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করেন। ম্যার্কেল বলেন, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের কয়েক দশক ধরে চলা দ্বন্দ্ব-সংঘাত অবসানে দ্বিরাষ্ট্রীয় সমাধানই সেরা উপায় বলে মনে করে জার্মানি। আঙ্গেলা ম্যার্কেল এ মন্তব্য করলেও ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের ঘোর আপত্তি রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, এই বিষয়ে আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে আশার তেমন কিছুই না দেখা গেলেও দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়টি আলোচনার টেবিল থেকে সরিয়ে ফেলা বা এটি ধামাচাপা দেওয়া উচিত হবে না। তা ছাড়া একটা রাষ্ট্রছাড়া ফিলিস্তিনিরা নিরাপদে বসবাস করতে পারবেন না। অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের ইহুদি বসতি স্থাপন কার্যক্রমও সংকট সমাধানে সহায়তা করেনি।
ম্যার্কেলের এসব কথার জবাবে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবেক নেতা বেনেট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন। তিনি দাবি করেন, আমাদের অভিজ্ঞতা হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থ হবে, খুব সম্ভবত একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

নিজেকে একজন ‘বাস্তববাদী মানুষ’ আখ্যায়িত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেয়ে বরং পশ্চিম তীর ও গাজায় তাদের জীবনযাত্রার মানোন্নয়নে পদক্ষেপ নিতে প্রস্তুত তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories