Monday, June 15, 2026
30.5 C
Kolkata

এবার “জয় শ্রীরাম” বলা যাবে তৃণমূলেও!

এনবিটিভি ডেস্ক : এবারে ‘জয় শ্রীরামে’ও কোনও আপত্তি নেই তৃণমূলের। অন্তত টিম পিকে-র সদস্যেরা তেমনই প্রস্তাব নিয়ে যাচ্ছেন বিজেপি নেতাদের দোরে দোরে। কোচবিহার শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখন এই গুঞ্জন। দলে গুরুত্ব পাচ্ছিলেন না, এমন একজন বিজেপি নেতার কাছে প্রস্তাব দিয়েছিল টিম পিকে। তাঁকে সম্মানজনক পদের অফারও দেওয়া হয়। ওই নেতা আবার ‘জয় শ্রীরাম’ ছাড়া কিছু ভাবতেই চান না। তাঁর কথায়, “আমায় তো স্পষ্ট বলে দেওয়া হল, আপনি জয় শ্রীরাম হাজার বার বলুন। আমাদের কোনও আপত্তি নেই।” কথা শুনে ওই নেতা তো ‘থ’! তিনি পাল্টা বলেন, “দিদি মানবেন তো?” টিম পিকে’র সাফ কথা, “না মানার কোনও কারণ নেই।”

দিনকয়েক আগেই তৃণমূলে যোগ দেন কোচবিহারের বিজেপির নেতা শৈলেন্দ্রপ্রসাদ সাহু। দলে হিন্দুবাদী নেতা হিসেবেই তিনি দীর্ঘপরিচিত। সঙ্ঘ পরিবারের সদস্য তিনি। যুব মোর্চার জেলা সভাপতি ছিলেন। তাঁর মাথায় লম্বা তিলক থাকে সবসময়। রামনবমীর মিছিলেও সামনের সারিতেই থাকেন তিনি। তিনি বলেন, “আমার সঙ্গে তৃণমূল নেতৃত্ব এবং পিকে টিম সবার সঙ্গেই কথা হয়েছে। ধর্মপালন নিয়ে কারও কোনও সমস্যা নেই। জয় শ্রীরাম বা তিলক কাটা নিয়ে কারও কোনও অসুবিধে নেই।”

শৈলেন্দ্র দলে গুরুত্ব পাচ্ছিলেন না, এমন অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপিতে টানাপোড়ন চলছিল। বিজেপির জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, “টিম পিকে বিজেপির অনেককেই নানা ভাবে অফার দিয়েছেন। তাঁর কল রেকর্ড আমাদের কাছে আছে। এক-দু’জন লোভ সামলাতে না পারে গিয়েছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।”

তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “ভাল মানুষদের তৃণমূলে স্বাগত। ধর্মপালন নিয়ে তৃণমূলে কখনও কোনও অসুবিধে ছিল না। ধর্ম নিয়ে রাজনীতি, হানাহানি— এসবের বিরুদ্ধে আমরা।” দলীয় সূত্রের খবর, বিজেপির দৌলতে রাজ্যে তৃণমূলের ��

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories