Saturday, October 24, 2026
30 C
Kolkata

কেরালায় হিন্দুত্ববাদ বিরোধী মিছিলে হাজার হাজার নারী পুরুষ

বুধবার কেরালার কোঝিকোডে “হিন্দুত্বকে প্রতিরোধ করুন” শিরোনামে গণসমাবেশ ও ভ্রাতৃত্ব সম্মেলেনের আয়োজন করেছে জামাত-ই-ইসলামী হিন্দ কেরালা রাজ্য কমিটি।

ওই সমাবেশে যোগ দেওয় হাজার হাজার নারী-পুরুষ হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ এবং মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন।

জ্ঞানবাপি, মথুরা মসজিদ, বাবরি মসজিদের পুনর্নির্মাণ, ভারত জুড়ে মুসলিম বিরোধী সহিংসতা, উত্তরাখণ্ডের হালদওয়ানিতে সাম্প্রতিক হত্যাকাণ্ড এসব বিষয় তারা প্রচারণায় তুলে ধরেন।

জ্ঞানভাপি মসজিদের ইমাম আব্দুল বাতিন নোমানি বলেন,
সংঘ পরিবারের  জ্ঞানবাপি মসজিদ সম্পর্কিত দাবিগুলো মিথ্যা ও বানোয়াট। বারাণসীতে মন্দির ছিল এমন কোন ঐতিহাসিক প্রমাণ নেই।

সম্মেলনটি উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর জাতীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি।

তিনি বলেন, দেশের মসজিদের উপর আগ্রাসন শুধু মুসলমানদের নয়, সমগ্র জাতির ক্ষতি করবে।

তিনি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সমালোচনা করে বলেন, তারা ঘৃণা ছড়ানোর প্রতিযোগিতা করছেন। অন্য জায়গাতে হাজার হাজার একর দখল হওয়া সত্ত্বেও তারা বিতর্কিত জমিতে দখলের অভিযোগ তুলে রাতে মসজিদ ভেঙে ফেলছেন।

ওই সম্মেলনে অনেক মুসলিম পণ্ডিত, নেতা, সাংবাদিক, দলিত লেখকেরাও বক্তব্য রাখেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories