Friday, March 6, 2026
24.4 C
Kolkata

তিন বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন, তিন কেন্দ্রে লড়তে পারবে না বিজেপি

নিউজ ডেস্ক : এমনিতেই দক্ষিণ ভারতের দক্ষিণতম রাজ্য কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের ফলাফল আগের তুলনায় খুব একটা ভালো হবার আশা দেখছে না বিজেপি। তার ওপরে এল আরো এক বড় ধাক্কা। কেরালায় তিন কেন্দ্রে স্ক্রুটিনির সময় মনোনয়ন বাতিল হয়ে গেল দুই বিজেপি এবং এক বিজেপি সহযোগী দলের প্রার্থীর। ফলে আসন্ন কেরালা বিধানসভা নির্বাচনে থালাসেরি, গুরুভায়ুর এবং দেবীকুলাম কেন্দ্রে বিজেপি তথা এনডিএ-র কোনো প্রার্থী থাকছে না।

সংবাদমাধ্যম সূত্র পাওয়া খবরে জানা গেছে, থালাসেরি কেন্দ্রের বিজেপি প্রার্থী এন হরিদাসের মনোনয়নে বিজেপির জাতীয় সভাপতির সই না থাকার কারণে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই কেন্দ্রে বিজেপির কোনো ডামি প্রার্থীও ছিলো না। ফলে ২০১৬ র নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া এই কেন্দ্রে এবার বিজেপির কোনো প্রার্থী থাকছে না। উল্লেখ্য, গত ২০১৬ বিধানসভা নির্বাচনে থালাসেরি কেন্দ্রে বিজেপি প্রার্থী ভি কে সঞ্জীবন পেয়েছিলেন ২২,১২৫ ভোট।

গুরুভায়ুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন দলের মহিলা শাখার নেত্রী আইনজীবী নিবেদিতা। তাঁর মনোনয়ন বাতিল হবার কারণ হিসেবে জানানো হয়েছে মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া এফিডেবিটে বিজেপি রাজ্য সভাপতির নামের উল্লেখ ছিলো না। এই কেন্দ্রেও কোনো ডামি প্রার্থী না থাকাও বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই।

এছাড়াও দেবীকুলমে মনোনয়ন জমা দিয়েছিলেন এনডিএ শরিক এআইএডিএমকে-র আর ধনলক্ষ্মী। তাঁর মনোনয়ন বাতিল হয়েছে কারণ, তাঁর মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া ফর্ম ২৬ সঠিকভাবে পূরণ করা হয়নি। উল্লেখ্য, এই কেন্দ্রেও বিজেপি বা এনডিএ-র কোনো ডামি প্রার্থী নেই। ডামি প্রার্থী হিসেবে যিনি মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁর মনোনয়ন আগেই বাতিল হয়ে গেছে। ১৪০ আসন বিশিষ্ট কেরালা বিধানসভায় ভোটগ্রহণ করা হবে আগামী ৬ এপ্রিল। ফলাফল ঘোষণা হবে আগামী ২ মে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories