Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আবার লকডাউনের পথে দেশ? টানা চার দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা,গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ হাজারের বেশি

নিউজ ডেস্ক : টানা ৪ দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪৬ জন। যা এই বছরে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। একদিনে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। সুস্থ হয়েছেন ২২ হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা সুস্থতার হারের থেকে ক্রমাগত বাড়ার ফলে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা‌।

মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১২৬ জন। এছাড়াও পাঞ্জাবেও আক্রান্ত হয়েছেন ২৫৭৮ জন।
বাংলাতেও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি আবার লকডাউন এর পথে যাচ্ছে দেশ? এভাবে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। করোনা টিকাকরণ শুরু করা হলেও তা সম্পন্ন করতে অনেক সময় লাগবে। তাই এখন হাতে লকডাউন ছাড়া আর কি রাস্তা আছে তাই নিয়ে চলছে চিন্তাভাবনা।

 

প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড গ্রাফ, তা নিয়ে রীতিমতো চিন্তায় চিকিৎসক মহল। আর পরপর রেকর্ড মাত্রায় আক্রান্ত হওয়ায় ফের কি অতিমারি অবস্থা ফিরে আসছে দেশে? গভীর চিন্তায় প্রশাসন থেকে চিকিৎসক মহল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের তরফে রাজ্য সরকারগুলিকে কঠোরভাবে কোভিড প্রটোকল মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বেশি করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ায় মাস্ক, সামাজিক দূরত্ব বিধি এবং হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবহারে যে ঐদাসিন্য দেখা গিয়েছিল সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে চিকিৎসা মহল থেকে। করার দ্বিতীয় বা তৃতীয় দফার এই ঢেউ পৃথিবীর বিভিন্ন দেশে লেগেছে। ইউরোপ এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে অনেক আগেই জারি করা হয়েছে লকডাউন। পাকিস্তানেরও বেশ কিছু শহরে লকডাউন জারি করা হয়েছে। গতকাল পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে যে পরিস্থিতি তাতে খুব শীঘ্রই করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories