Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ রেলকর্মীর

 

আজ সকালে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন কর্মরত রেলকর্মীর। সূত্রের খবর, আজ সকাল ১০টা নাগাদ হাওড়া থেকে সেকেন্দরাবাদ গামী একটি ট্রেন মাঝের লাইন দিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছিল। তখন সেখানে কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ কর্মীর। বাকি এক জন গুরুতর আহত। নিহত রেলকর্মীদের নাম বাপি নায়েক, মানিক মণ্ডল এবং নৃপেণ পাল। আহত রেলকর্মীর নাম কিসান বেসরা। মানিকের বাড়ি রাধামোহনপুর, কিসানের বাড়ি কোলাঘাটে। এবং বাকি দু’জনের বাড়ি খড়্গপুরেই।
জানা গেছে, দুর্ঘটনার পর ২৫ মিনিট দাঁড়িয়েছিল ওই এক্সপ্রেস। তারপর সেই গাড়িতে করে আহতকে খড়্গপুর স্টেশনে নামানো হয়। সেখান থেকে তাঁকে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ওই কর্মীকে খড়্গপুর রেল হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।‌ সেখানেই তার‌ চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “৩ জন রেলকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। খুব দুঃখজনক ঘটনা। তদন্ত হবে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories