Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

শুভেন্দুর ভোটাধিকার বাতিলের দাবিতে কমিশনে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক : এবার শুভেন্দু অধিকারীর ভোটাধিকার বাতিলের জন্য কমিশনে দাবি জানাল তৃণমূল। বুধবার নির্বাচন কমিশনের কাছে করা এই অভিযোগে ডেরেক ও’‌ ব্রায়েন দাবি করেন দাবি করেন, শুভেন্দুর দু’‌জায়গাতেই ভোটার লিস্টে নাম রয়েছে। তিনি নন্দীগ্রামের স্থায়ী বাসিন্দাই নন। এছাড়াও তাঁর হলদিয়াতে এখনও তাঁর নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়নি। এর স্বপক্ষে ডেরেক যুক্তি দেন, এলাকার বিএলও যখন এলাকায় কাগজপত্র খতিয়ে দেখতে যান, তখন শুভেন্দু অনুপস্থিত ছিলেন। সেই প্রসঙ্গে বিএলও বিজলি গিরি রায় জানান, উনি গত ৬ মাসে শুভেন্দুকে সেখানে দেখেননি। এছাড়াও ওই ঠিকানায় তাঁর কোনও সরকারি নথি নেই। ডেরেকের আরও দাবি, জনপ্রিতিনিধিত্ব আইনের ১৯ নং ধারা অনুযায়ী কোনও ব্যক্তি শুধুমাত্র সেখানকারই ভোটার হতে পারেন যেই অঞ্চলের তিনি বাসিন্দা। 

এই কারণে নন্দীগ্রামে শুভেন্দুর ভোটাধিকার বাতিলের পক্ষে দাবি জানায় তৃণমূল। আবার জনপ্রিতিনিধিত্ব আইনের ৩১ নং ধারা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা। এই আইন অনুযায়ী দোষীর ১ বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তোলে বিজেপি। আর এবার শুভেন্দুর ভোটাধিকার বাতিলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিল ঘাসফুল শিবির।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories