Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রোগীকে খুন ও আত্মীয়কে প্রহারের অভিযোগ বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারের বিরুদ্ধে

সাহাবুল সেখ, ইসলামপুর: গতকাল রাতে এক রোগীর আত্মীয়কে প্রহার ও ইচ্ছাকৃতভাবে রোগীকে খুন করার অভিযোগ উঠল বহরমপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক ডাক্তারের (ইর্ন্টান) বিরুদ্ধে।  মুর্শিদাবাদের ইসলামপুরের অন্তর্গত হড়হড়িয়া গ্রামের বাসিন্দা সুরাব উদ্দিন খান গতকাল রাত দশটা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন বহরমপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে।  রোগীর ভাই সাইফুল খানের বয়ান অনুযায়ী, হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তি করে নেওয়া হয় রোগীকে, চালু হয় অক্সিজেনও। এরপর রাত 3:30 টে নাগাদ রোগী সুস্থ বোধ করলে রোগীর স্ত্রী তাঁর পাশে বসে গল্প করছিল।এমন সময় নাইট শিফটের রাউন্ডে এসে রোগী ও রোগীর স্ত্রীকে বসে গল্প করতে এখে মেজাজ হারিয়ে ফেলেন ইর্ন্টান ডঃ অর্কজিৎ মন্ডল।  আর সেই রাগ প্রকাশ করতেই রোগীর স্ত্রীর পিঠে সজোরে একটা থাপ্পর মেরে জিজ্ঞাসা করে রোগীর কাছে সে কি করছে।  সঙ্গে খুলে নেয় রোগির মুখের অক্সিজেন মাস্ক-ও।  রোগীর স্ত্রী বাধা দিতে গেলে ডাক্তার বলেন,তিনি ডাক্তার,তিনি সবই জানেন।  মাস্ক খুলে নেওয়ার দশ মিনিটের মধ্যেই মৃত্যু হয় সুরাব উদ্দিন খানের।  গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায়। রোগীর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।  পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বলেই জানা গিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories