Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মুকুল বিজেপির!তাকেই PAC চেয়ারম্যান পদে সমর্থন মমতা বললেন, ‘ওকেই সমর্থন দেব,ভোটাভুটি হলে হোক, দেখব কার কত শক্তি’

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই মুকুল রায় তৃণমূলে ফিরেছেন। কিন্তু তাকে এখনও বিজেপির সদস্য হিসেবে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকেই PAC চেয়ারম্যান পদে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক মুকুলকে ব্যবহার করে নিজেদের দখলে এই গুরুত্বপূর্ন পদটি দখলে রাখতে চাইছে ঘাসফুল শিবির। বিজেপি অশোক লাহিড়িকে তাদের তরফ থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন এই পদটি নিয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিন নবান্নে পিএসির চেয়ারম্যান পদে জটিলতা নিয়ে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর জবাব, “ভোটাভুটি হলে হবে। আমরা জিতব। যে কেউ মনোনয়ন দিতে পারে। মুকুল রায় তো বিজেপি পার্টির মেম্বার। ওকে তো দার্জিলিংয়ের বিনয় তামাংরাও সমর্থন দিয়েছে। আমরাও সমর্থন দেব। দেখব কার কত শক্তি আছে। ভোটাভুটি হতে হবে। আমরাই জিতব। তবে এটা গোটাটাই স্পিকারের ব্যাপার।”

বিধানসভার রীতি অনুযায়ী, পিএসির চেয়ারম্যান হন বিরোধী দলের তরফে। অন্য কোনওবার এই নিয়ে সংঘাত থাকে না। তবে এবার পরিস্থিতি আলাদা। বিজেপি সব ক্ষেত্রে নিজেদের প্রভাব খাটিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করে কোনো রীতি নীতির তোয়াক্কা করে না। তাই বিজেপির জন্য কোনো সৌজন্যতা দেখবে না তৃণমূল কংগ্রেস। তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই বিধানসভার কমিটিগুলির মাথায় কোন দলের সদস্য বসবে তা নিয়ে জোর সংঘাত। এবার চেয়ারম্যান হিসাবে কেউই মনোনয়ন জমা দেননি, সদস্য হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন। সেই তালিকা থেকে একজনকে চেয়ারম্যান বেছে নেন স্পিকার।

তাৎপর্যের বিষয় হল তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেও মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক। সেটাকেই কৌশলগত ভাবে বিজেপিকে বেকায়দায় ফেলতে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, মুকুল বিধায়ক হয়েছেন পদ্ম প্রতীকেই। বিজেপিও নাছোড়বান্দা, অশোক লাহিড়ীর বদলে মুকুলকে পিএসির চেয়ারম্যান বেছে নিলে বিধানসভার বাকি কোনও কমিটিতে নিজেদের সদস্যদের নাম দেবে না বিজেপি। এখন ২১৩ বনাম ৭৫-এর লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে সহজ জয় পাবে তা বলাই বাহুল্য।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories