Saturday, September 5, 2026
28 C
Kolkata

৫০টি জেলা তালিবানদের দখলে আসায় উদ্বেগ রাষ্ট্রসংঘের

তালিবানদের কাছে একের পর এক জেলার নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সরকার। গত দেড় মাসে ৫০টির বেশি জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে উদ্যোগ জানিয়েছে রাষ্ট্রসংঘ। আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ দূত লিওনস বলেন, তালিবান যেভাবে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তাে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া ধাক্কা খাবে। এলাকায় আবারো উত্তেজনা বৃদ্ধি পাবে।

আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে চলে যাবে। এরইমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপর থেকে তালিবান আরো বেশি আক্রমণাত্মক হয়েছে। তাদের এতদিন শক্ত ঘাঁটি ছিল দক্ষিণ আফগানিস্তান। তারা এবার উত্তর দিকে একের পর এক এলাকা দখল করছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, তালিবান তাজিকিস্তান-আফগানিস্তানের সীমান্ত-শহর দখল করে নিয়েছে। এছাড়া উত্তরের আরো দুইটি জালো নাহরিন এবং বাঘলান-ই-মারকাজিও তারা কব্জা করেছে।

লিওনস বলেছেন, তালিবান আগ্রাসী সামরিক অভিযান চালাচ্ছে। তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তা খুবই তাৎপর্যপূর্ণ। তারা যদি এই সামরিক অভিযান অব্যাহত রাখে, তা হলে তা খুবই দুঃখজনক হবে। এর ফলে কাছে ও দূরের অনেক দেশই নিজেদের সুরক্ষা নিয়ে ভাবতে বাধ্য হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories