Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

শীতলকুচিতে বুথের ১০০ মিটারের মধ্যেই বিজেপি ফ্ল্যাগ সহ প্রার্থী,IC কে দালালি করার অভিযোগে কড়া ধমক তৃণমূল প্রার্থীর

নিউজ ডেস্ক : আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারের স্পর্শকাতর আসন শীতলকুচিতে। কিন্তু আজ শীতলকুচির ১২৬ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মন বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলেন আজ সকালে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়। বিষয়টিতে ইচ্ছা করে বিজেপি প্রার্থীর আইন লঙ্ঘনকে প্রশ্রয় দেয়ার জন্য আইসি কে কড়া ধমক দেন তিনি। তিনি কর্তব্যরত আইসির বিরুদ্ধে বিজেপির হয়ে দালালী করার অভিযোগ করেন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এত বাহাদুরি দেখায় আর আজকে কি করছেন যখন বিজেপি প্রার্থী বুথের মধ্যে গেরুয়া পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন? এর সঙ্গে নির্বাচন কমিশনকে ও বিজেপির দালাল বলে তোপ দাগেন।

বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাই কমান্ডকে জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী এই ঘটনার পর বলেন, আমরা ১০০ মিটারের মধ্যে যাইনি। ১০০ মিটারের বাইরে ছিলাম।

উল্লেখ্য শীতলকুচিতে এর আগে ভোটগ্রহণ চলার সময় লাইনে দাঁড়ানো ৪ মুসলিম ভোটারকে গুলি করে হত্যা করে কেন্দ্রীয় বাহিনী। ফলে তখন ভোটগ্রহন স্থগিত করে দেয় কমিশন। ঘটনার ভিডিও সামনে আসায় বোঝা যায় কোনো গুন্ডা বাহিনী নয়, লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যেই গুলি চালায় বাহিনী যা কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের দাবির বিপরীত। বিষয়টি ধামা চাপা দিতে এলাকায় তিন দিন পর্যন্ত কোনো রাজনেতাকে প্রবেশ করতে দেয়নি কমিশন, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আজ আবার সেখানে চলছে ভোটগ্রহণ। রাজ্য সরকার এবং হাইকোর্ট ইতিমধ্যে ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories