Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তৃণমূল প্রধানের ছেলের বন্দুক হাতে ভিডিও শ্যুট,ভাইরাল ভিডিও,জেরা পুলিশের

হাতে নকল অস্ত্র। জাতীয় সড়কে গাড়ি থেকে নেমে সেটি আঙ্গুলের কায়দায় রীতিমত নাচিয়ে চলেছে তৃণমূল প্রধানের ছেলে। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই শুরু হয়েছে বিতর্ক। ইউটিউবে ভিডিও ছড়িয়ে পড়তেই খবর যায় পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার দেবগ্রাম পঞ্চায়েতে।

অনেকের মতোই ইউটিউবে ভিডিও করেই ভাইরাল হওয়ার নেশা দেবগ্রাম পঞ্চায়েত প্রধান মহিরুদ্দিন মণ্ডলের ছেলে শেখ বাপির। কিছুদিন আগে ইদের সময় ভিডিওটি শ্যুট করে বাপি। বন্ধুদের সাহায্যে তৈরি করা ভিডিওটিতে দেখা যায়, জাতীয় সড়কে গাড়ি থেকে অস্ত্র হাতে নেমে সামনের দিকে এগিয়ে চলেছে ওই যুবক। আর পিছনে রয়েছে তার সঙ্গীরা।

ওই ভিডিও সম্প্রচার হতেই এরপর পুলিশে খবর দেয় স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা।

এরপরেই পঞ্চায়েত প্রধান মহিরুদ্দিন মণ্ডল ও তাঁর ছেলেকে টানা জেরা করে পুলিশ। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, ভিডিওতে ব্যবহার করা অস্ত্রটি সম্পুর্ণ নকল ছিল। তবে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, ‘‌ ইদের আগে ওই ভিডিয়ো ৩৪ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজায় শ্যুট করা হয়। একটি মিউজিক ভিডিয়ো ওটা।

অনেকের মতো আমার ছেলেরও ভিডিয়ো তোলার নেশা রয়েছে। ভিডিয়োতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটাও নকল।পুলিশকে তা দেখানো হয়েছে। তাছাড়া শ্যুটিংয়ের সময় ওই টোলপ্লাজায় পুলিশ ছিল। কিন্তু তারা সেই সময় বাধা দেননি। টোলপ্লাজার সিসিটিভিতেও ঘটনার ফুটেজ থাকবে। তাঁর কথায়, ‘‌শুধুমাত্র তৃণমূল করার কারণেই তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’‌

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories