Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু বুথে বিকল ইভিএম পাঠানোর অভিযোগে সরব হলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা বিদ

কিছু ক্ষেত্রে হিংসার বাতাবরণের মধ্যেই শুরু হল ২০২১ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ। কোথাও তৃণমূল কর্মীর খুনের অভিযোগ তো কোথাও বিজেপি কর্মীর মৃত্যু, কোথাও পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ।

এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু বুথে বিকল ইভিএম পাঠানোর অভিযোগে সরব হলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্চিতা বিদ।

তাঁর দাবি ‘বিষ্ণুপুর মিশন উচ্চ বিদ্যালয় সহ বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বহু বুথে যেখানেই তৃনমূলের ভোট ব্যাঙ্ক রয়েছে মূলত সেই এলাকার বুথ গুলিতেই ইচ্ছাকৃত ভাবে বিকল ইভিএম পাঠানো হয়েছে’। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে বলেও জানান বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ।

তিনি আরও জানান, ‘বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রায় ৪০ শতাংশ বুথে এরকম অবস্থা হয়ে আছে। চারদিক থেকে অভিযোগ আসছে বলেও জানান তিনি। পুরোটাই প্রি প্ল্যানিং’ বলেও অভিযোগ করেন তিনি।

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমার কিছু বলার নেই, ভোটাররা ক্ষুব্ধ, আমজনতা ক্ষুব্ধ। আমজনতার একটাই দাবি ইভিএম হঠিয়ে পোস্টাল ব্যালটে ভোট হোক।’ পাশাপাশি নির্বাচন কমিশনের রেসপন্সও সেরকম নয় বলেও জানান বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চিতা বিদ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories