Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সরকারি আধিকারিকের গায়ে হাত বলাগড়ের তৃণমুল সদস্যদের

ত্রিপল চাওয়া নিয়ে বচসার জেরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ম্যানেজমেন্ট অফিসারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুই পঞ্চায়েত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন BDO। বলাগড় ব্লকের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান। তাঁর সঙ্গে স্থানীয় জেলাশাসক, বলাগড়ের BDO, BDMO সহ অন্যান্য আধিকারিকেরাও গিয়েছিলেন। সবুজ দ্বীপে যাওয়ার সময় BDMO শ্রীমন্ত দে’র কাছে ত্রাণের জন্য ত্রিপল চাইতে যান পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল ও পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার। শ্রীমন্তবাবু তাঁদের জানান, সবুজ দ্বীপ থেকে ঘুরে এসে বিষয়টি দেখবেন। যদিও স্বপন মণ্ডলের দাবি ছিল, পরে নয়, তখনই ত্রিপল দিতে হবে। শ্রীমন্তবাবু অবশ্য সেকথায় গুরুত্ব দেননি।

এরপর BDMO শ্রীমন্তবাবু সবুজ দ্বীপ থেকে ফিরতেই দুই কর্মাধ্যক্ষ- স্বপন মণ্ডল ও কাশীনাথ হালদারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। তর্কাতর্কি চলার সময় কাশীনাথ হালদার তাঁকে গালিগালাজ করেন এবং বলাগড়ে ঢুকতে দেবেন না বলে হুমকিও দেন। এখানেই শেষ নয়, শ্রীমন্তবাবু প্রতিবাদ জানালে দুই কর্মাধ্যক্ষ মিলে তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। ওই ঘরে থাকা অন্যান্যরা শ্রীমন্তবাবুকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন। পরে বিষয়টি জানতে পেরে বলাগড়ের BDO নীলাদ্রি সরকার ভূমি ও পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories